বজ্রাঘাতে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - The News Lion

বজ্রাঘাতে নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়ন;  বজ্রাঘাতে নিহতদের বাড়ির মাটির দাওয়ায় বসে শুনলেন যাবতীয় অভাবের কথা। কথা দিলেন সাধ্যমত চেষ্টা করবেন তৃণমূল সরকার সাধারণ মানুষের সরকার। কেউ বিপদে পড়লে তিনি মানুষের পাশে থাকবেন একই সঙ্গে দলীয় কর্মীদের নির্দেশ দিলেন দুঃসময়ে কোন রাজনীতি নয় মানুষের পাশে থাকতে হবে কে কোন দল করে তা দেখার দরকার নেই সর্বতোভাবে দুর্গত মানুষের পাশে থাকতে হবে। 


বৃহস্পতিবার দুপুর ১টায় দাদপুরে মহেশ্বরপুর ফুটবল মাঠে নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হুগলির দাদপুরের সাটিথান গ্রামে বজ্রপাতে মৃত কিরণ রায়ের পরিবারের সাথে দেখা করেন অভিষেক। তাঁদের সব রকম সাহায্যের আশ্বাস দেওয়ায় পাশাপাশি ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। সেখান থেকে যান মহানাদ অঞ্চলের বাগানপাড়া গ্রামে মৃত হারুন-অল-রশিদের বাড়িতে। সঙ্গে ছিলেন, ধনিয়াখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত।


 অভিষেক কে কাছে পেয়ে হারুনের স্ত্রী রেজিনা খাতুন বলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন তার স্বামী। আচমকা অঘটনে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। সরকারি কাজের ব্যবস্থা হলে পরিবারটা বেঁচে যায়। অভিষেক মন দিয়ে গোটা বিষয়টি শোনেন তারপর আশ্বাস দেন সরকারিভাবে যা করার নিশ্চয়ই রাজ্য সরকার করবে। 


হুগলিতে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ১৯ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে সোমবার বজ্রপাতে ১১ জন মারা যান। মৃত ১৯ জনের পরিবারের হাতেই বৃহস্পতিবার অর্থসাহায্য তুলে দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। মহানাদ থেকে মহেশ্বরপুরে ফিরে সিঙ্গুর ও হরিপালে মৃত ৫ জনের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন। এরপর বিকেল ৩টে নাগাদ কপ্টারে রওনা হন তারকেশ্বরে। সেখানে প্রাকৃতিক দুর্যোগে মৃত ৫ জনের পরিবারের হাতে অর্থসাহায্য তুলে দেন অভিষেক। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.